ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৯৫ 

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৯৫ জনকে গ্রেফতার করেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার (১২ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ৯৫ জনকে […] The post ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৯৫  first appeared on Sarabangla | Breaking News | Sports

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৯৫ 
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০  
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৯৫ জনকে গ্রেফতার করেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার (১২ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ৯৫ জনকে গ্রেফতার করা হয়।
আকতার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ১৯ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ২৩ জন, আদাবর থানায় ৩২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন, হাতিরঝিল থানায় ১২ জন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

The post ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৯৫  first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.