৫১তম বিশেষ বিসিএস’র বিজ্ঞপ্তি প্রকাশ
ঢাকা: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৫ হাজার পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা তথ্যমতে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন […] The post ৫১তম বিশেষ বিসিএস’র বিজ্ঞপ্তি প্রকাশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainmen

ঢাকা: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৫ হাজার পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা তথ্যমতে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
সহকারী সার্জন পদে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে যোগত্যা বিডিএস অথবা সমমানের ডিগ্রি।
এই ঠিকানায় বিজ্ঞপ্তিটি দেখুন-
3c9682a1-4275-4449-8280-7d50201253c
The post ৫১তম বিশেষ বিসিএস’র বিজ্ঞপ্তি প্রকাশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





