আয়ুর্বেদ নিয়ে ভারত ও বাংলাদেশের যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান

ঢাকা: ভারত ও বাংলাদেশের মধ্যে আয়ুর্বেদ বিষয়ে যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। ঢাকার গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) আয়োজিত ১১তম আয়ুর্বেদ দিবসের অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনার এ তথ্য জানায়। অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বলেন, প্রচলিত জ্ঞানভিত্তিক চিকিৎসা ব্যবস্থা মানুষের সামগ্রিক […] The post আয়ুর্বেদ নিয়ে ভারত ও বাংলাদেশের যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার আহ

আয়ুর্বেদ নিয়ে ভারত ও বাংলাদেশের যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০০  

ঢাকা: ভারত ও বাংলাদেশের মধ্যে আয়ুর্বেদ বিষয়ে যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

ঢাকার গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) আয়োজিত ১১তম আয়ুর্বেদ দিবসের অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনার এ তথ্য জানায়।

অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বলেন, প্রচলিত জ্ঞানভিত্তিক চিকিৎসা ব্যবস্থা মানুষের সামগ্রিক সুস্থতা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা হলে দুই দেশের শিক্ষাবিদ ও পেশাজীবীদের মধ্যে জ্ঞান বিনিময়ের সুযোগ আরও বাড়বে, যা দীর্ঘদিনের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে আইজিসিসির পরিচালক অ্যান মেরি জর্জ স্বাগত বক্তব্য দেন।

এতে উপস্থিত ছিলেন সরকারি আয়ুর্বেদ ও ইউনানি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রশিদুজ্জামান খান, প্রাচীর সদস্যদের প্রতিনিধি ড. মুখলেসুর রহমান, নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মামুন মিয়া এবং নারায়ণগঞ্জ আর্টস কলেজের অধ্যক্ষ শামসুল আলম আজাদ।

অনুষ্ঠানে এ বছরের আয়ুর্বেদ দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ আগামী দিনের জন্য আয়ুর্বেদ’ তুলে ধরা হয়।

পাশাপাশি ভারতের আয়ুষ মন্ত্রণালয়ের আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথির প্রসারে ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানের অ্যাকাডেমিক পর্বে আয়ুর্বেদ বিষয়ে কর্মশালা পরিচালনা করেন নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের সহকারী অধ্যাপক ড. মো. জাকির হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ড. বাবুল আক্তার এবং নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মামুন মিয়া।

কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন আয়ুর্বেদ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

The post আয়ুর্বেদ নিয়ে ভারত ও বাংলাদেশের যৌথ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.