নাটোরে বিরোধের জেরে শিশুর আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে
নাটোর: নাটোরে শিশুদের বিরোধের জেরে এক শিশুর আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত ওই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ঢাকায় কর্মরত ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসানের নাটোরের চেয়ারম্যান রোড এলাকার বাসার ভাড়াটিয়া নাটোর পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল শাকিল। ভাড়াটিয়া শাকিলের ৪ […] The post নাটোরে বিরোধের জেরে শিশুর আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে first appeared on Sarabangla | Br

নাটোর: নাটোরে শিশুদের বিরোধের জেরে এক শিশুর আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত ওই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ঢাকায় কর্মরত ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসানের নাটোরের চেয়ারম্যান রোড এলাকার বাসার ভাড়াটিয়া নাটোর পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল শাকিল। ভাড়াটিয়া শাকিলের ৪ বছরের মেয়েশিশুর সঙ্গে খেলাধুলার সময় বিরোধ তৈরি হয় বাসা মালিক মাহমুদুল হাসানের সাড়ে ৮ বছরে ছেলেশিশু বায়েজিদের।
এর জেরে, আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ কনস্টেবল শাকিল শিশু বায়েজিদেকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ডান হাতের আঙ্গুল কেটে দেয়। ঘটনাস্থলে গিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি ওই পুলিশ কনস্টেবলের সঙ্গে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনছুর রহমান জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
এদিকে, কনস্টেবল শাকিল তার মেয়েশিশুর ওপর নির্যাতনের মৌখিক অভিযোগ করে হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা বলেছেন।
The post নাটোরে বিরোধের জেরে শিশুর আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





