ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
পাবনা: ঈশ্বরদীতে বাস চাপায় আনোয়ার হোসেন(৪৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পাবনা- ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। এ কারণে দাশুড়িয়া বাজার এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন। পাকশী […] The post ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর first appeared on Sarabangla | Breaking News | Sports

পাবনা: ঈশ্বরদীতে বাস চাপায় আনোয়ার হোসেন(৪৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পাবনা- ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। এ কারণে দাশুড়িয়া বাজার এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।
পাকশী হাইওয়ে থানার উপ- পরিদর্শক(এসআই) আবুল কালাম আজাদ জানান, ওই ব্যক্তি সকালে মোটরসাইকেল নিয়ে মাঠ পর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তিনি পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় তিনি ওই বাসের নিচে চাপা পড়েন এবং বাসটি তাকে অনেক দূর পর্যন্ত টেনে হেঁচড়ে নিয়ে যায়। পরে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
The post ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





