চট্টগ্রামে থানার পেছনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১
চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার পেছনে পাথরঘাটা এলাকার সতীশ বাবু লেনে ছোরার ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে কোতোয়ালি থানা […] The post চট্টগ্রামে থানার পেছনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার পেছনে পাথরঘাটা এলাকার সতীশ বাবু লেনে ছোরার ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতার মনির হোসেন কুমিল্লার মুরাদনগর থানার মুসাঘাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় বসবাস করেন।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকালে কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার ১৬ নম্বর সতীশ বাবু লেনে একটি অটোরিকশাযাত্রীর গতিরোধ করে একদল ছিনতাইকারী। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে এসে দুই যুবক প্যাডেলচালিত একটি রিকশার গতি রোধ করে যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা আবার ওই অটোরিকশায় করেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর সিএমপির একটি বিশেষ টিম মাঠে নামে। ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে চক্রের সদস্য মনির হোসেনকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, অভিযানে মনির হোসেনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। একই সঙ্গে তার সঙ্গে থাকা পলাতক আরও দুই সহযোগীর নাম ও ঠিকানা প্রকাশ করেন। পরে গ্রেফতার মনিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়। গ্রেফতার মনির হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
The post চট্টগ্রামে থানার পেছনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





