হামের টিকার সংকট নিয়ে তদন্ত কমিটি করা হবে: তথ্য উপদেষ্টা
ঢাকা: দেশে হামের সংক্রমণ, টিকার সংকট এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তথ্য উপদেষ্টা বলেন, হামের প্রাদুর্ভাব ও বর্তমান সংকটের […] The post হামের টিকার সংকট নিয়ে তদন্ত কমিটি করা হবে: তথ্য উপদেষ্টা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্
ঢাকা: দেশে হামের সংক্রমণ, টিকার সংকট এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, হামের প্রাদুর্ভাব ও বর্তমান সংকটের কারণ অনুসন্ধানে দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
ডা. জাহেদ বলেন, হামে এরইমধ্যে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কেন হামের টিকার সংকট তৈরি হলো, টিকা কার্যক্রমে কোনো অবহেলা বা ত্রুটি ছিল কি না, এসব বিষয় তদন্তে গুরুত্ব পাবে।
তদন্তে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
কমিটি কতদিনের মধ্যে হতে পারে জানতে চাইলে তিনি বলেন, খুব শিগগিরই।
The post হামের টিকার সংকট নিয়ে তদন্ত কমিটি করা হবে: তথ্য উপদেষ্টা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



