এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে
ঢাকা: জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি […] The post এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনকে (১৯) গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। এ সময় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ওই ফ্ল্যাটেই ছিলেন বলে জানা যায়।
তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।’
এর আগে, গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলটি।
The post এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





