পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ঢামেকে ১ জনের মৃত্যু
ঢাকা: আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেলে নজরুল ইসলাম (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি কারখানটির সামনের রাস্তায় কাঁচামাল বিক্রি করতেন। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকের এই দুর্ঘটনার পর তাকেসহ আরও তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এর পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান নজরুল। ঢামেকে […] The post পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ঢামেকে ১ জনের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেলে নজরুল ইসলাম (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি কারখানটির সামনের রাস্তায় কাঁচামাল বিক্রি করতেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকের এই দুর্ঘটনার পর তাকেসহ আরও তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এর পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান নজরুল।
ঢামেকে চিকিৎসাধীন বাকি তিন জন হলেন- কাঁচামাল বিক্রেতা সুজন মিয়া (২৫), তার বাবা মুখলেস মিয়া (৪৫)। অপরজন গ্যাস পরিবহণের গাড়িচালক দগ্ধ নুর ইসলাম (৩০)।
নিহত নজরুলের ছেলে সামিউল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে। বর্তমানে আশুলিয়া শিমুলতলায় থাকেন। ওই কারখানার সামনে পেঁয়াজ-রসুন বিক্রি করেন তারা বাবা নজরুল ইসলাম। দুর্ঘটনার পর তিনি খবর পেয়ে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে গিয়ে তার বাবাকে দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
এদিকে আহত মোখলেস জানান, তারা বাবা-ছেলে আশুলিয়ার জামগড়া প্রীতি গ্রুপের পোশাক কারখানার সামনের রাস্তায় কাঁচামাল বিক্রি করেন। সন্ধ্যায় কারখানার ভিতরে বিকট একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বিভিন্ন লোহার জিনিসপত্র, ইটপাটকেল, গ্লাস চারদিকে ছড়িয়ে পড়ে। সেগুলোই মাথায় এসে পড়ে সুজনের। আর তার হাতে ও পায়ে আঘাত পান। সেখান থেকে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরবর্তী সময়ে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
দগ্ধ নুর ইসলামের ভাগিনা মো. মাসুদ জানান, নুর ইসলামের বাড়ি বাগেরহাট জেলায়। তবে থাকতেন ভোলাতে। গ্যাস পরিবহণের গাড়ি চালান তিনি। বিস্ফোরণে তার সারা শরীর পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, আশুলিয়ার ঘটনা মোট চার জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে নজরুল নামে একজন মারা গেছে। এ ছাড়া দু’জন ক্যাজুয়ালিটি ও একজন বার্ন ইউনিটে ভর্তি আছেন।
The post পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ঢামেকে ১ জনের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





