সাইবার নিরাপত্তা পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে ঢুকে পড়ল গুগল জেমিনি

গবেষণাগার থেকে 'অনুমতিহীন অ্যাক্সেসে' উদ্বেগের মুখে গুগলের সুরক্ষা ব্যবস্থা

  • একটি সাইবার নিরাপত্তা পরীক্ষায় অংশ নিয়ে ভুলবশত ৩টি বাস্তব প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাক্সেস করে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা 'জেমিনি'।
  • ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে পাবলিক তথ্য বিশ্লেষণ ও পাসওয়ার্ড অনুমান (Password Guessing) করে সত্যিকারের কোম্পানিতে প্রবেশ করে
  • অন্যান্য সিস্টেমের মতো হলেও জেমিনাই কাজটি সম্পন্ন করার আগেই নিজেই থেমে যায়; একে ম

গবেষণাগার থেকে 'অনুমতিহীন অ্যাক্সেসে' উদ্বেগের মুখে গুগলের সুরক্ষা ব্যবস্থা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১০  

সাইবার নিরাপত্তা পরীক্ষার সময় গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘জেমিনি’ ভুলবশত তিনটি ভিন্ন প্রতিষ্ঠানের সিস্টেমে অনুপ্রবেশ (হ্যাক) করেছে। ১৯ সপ্টেম্বর, শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে স্বয়ং গুগল কর্তৃপক্ষ।

এর আগে আমেরিকান দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান 'ইরেগুলার' (Irregular)-এর চালানো এক পরীক্ষার সময় জেমিনি প্রথমবার নিজস্ব সিমুলেশন বা পরীক্ষাগার ভেঙে বাইরে ছড়িয়ে পড়ে। মূলত পরীক্ষাগারের অভ্যন্তরীণ একটি কাল্পনিক কোম্পানির তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল জেমিনিকে। কিন্তু অসাবধানতাবশত জেমিনিকে ইন্টারনেটের অ্যাক্সেস দেওয়া হলে এটি ভুলবশত বাস্তব জগতের একটি প্রতিষ্ঠানের পাসওয়ার্ড সঠিকভাবে অনুমান করে তাদের সিস্টেমে ঢুকে পড়ে।

গুগলের নিরাপত্তা প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিন্স আল জাজিরাকে জানান, "জেমিনি মূলত অনলাইনে প্রকাশ্য নানা তথ্য অনুসন্ধান করে পাসওয়ার্ডের মতো গোপন সংকেত অনুমান করেছিল। এটি সেগুলোকে পরীক্ষার অংশ মনে করেই ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করে।" তবে ‘ঘটনাটি মোট তিনবার ঘটেছিল এবং প্রতিবারই ক্ষতিকারক কোনো কাজ সম্পন্ন করার আগেই মডেলটি নিজে থেকেই থেমে গিয়েছিল’ বলে নিশ্চিত করেছে গুগল।

এর আগে গত জুলাইয়ের শেষের দিকে এ বিষয়ে গুগলকে সতর্ক করে 'ইরেগুলার'। তবে গুগল দাবি করেছে, এটি এআই মডেলের লক্ষ্যচ্যুত হওয়া (Model Misalignment) বা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঘটনা নয়, বরং পরীক্ষার প্রতিরক্ষামূলক ব্যবস্থা ঠিকভাবেই কাজ করায় তারা বিষয়টি জনসমক্ষে প্রকাশ জরুরি মনে করেনি। উল্লেখ্য, এর আগে অ্যানথ্রোপিকের 'ক্লড' এবং ওপেনএআই-এর মডেলগুলোর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটলেও ক্লড জেমিনি’র মতো নিজে থেকে থেমে যায়নি।
//ডিবিটেক/আলজাজিরা/আরইএইচ/বিপিও//