রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর রমনা এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত (৬৫) বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রমনা এনএসআই হেডকোয়ার্টার্সের গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে রমনা থানা পুলিশ। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসান জানান, সকালে পথচারীদের […] The post রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০০  

ঢাকা: রাজধানীর রমনা এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত (৬৫) বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রমনা এনএসআই হেডকোয়ার্টার্সের গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে রমনা থানা পুলিশ।

এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসান জানান, সকালে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স হবে আনুমানিক (৬৫) বছর।

এসআই আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

 

 

The post রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.