আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির বিকল্প তৈরিতে নতুন মহাপরিকল্পনা; ছাদভিত্তিক সোলারে প্রণোদনা ঘোষণা
২০২৮ সালের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
- ১২টি আইপিপির সঙ্গে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ চুক্তি সম্পন্ন করেছে বিপিডিবি; প্রতি ইউনিটের দর ৯ টাকা ১২ পয়সা
- ব্যাটারিসহ ছাদভিত্তিক সোলারের জন্য ১০.৫০ টাকা সমন্বিত দর নির্ধারণ করে প্রণোদনা প্যাকেজ প্রকাশ
- আগামী তিন মাসের মধ্যে দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ
আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বেসরকারি খাত (আইপিপি) থেকে প্রায় ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ২০২৮ সালের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ইতোমধ্যে ১২টি স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে, যেখানে প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের দাম ধরা হয়েছে ৯ টাকা ১২ পয়সা (যা পূর্বের তুলনায় প্রতি ইউনিটে প্রায় ২.৫ সেন্ট কম)।





