রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬
ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬১ টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। […] The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬১ টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আকতার হোসেন বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৮৬ জন, মতিঝিল বিভাগ ৬৫ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৪৯ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেফতার করেছে।
তিনি জানান, অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ০৯ রাউন্ড গুলি, ১ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩৮৭০ পিস ইয়াবা, ১৩.৮ গ্রাম হেরোইন, ২১০ বোতল ESkuf (ফেন্সিডিল), ১ টি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, ১ টি ওয়াকিটকি, ১ হাতকড়া, ২ টি ডিবির জ্যাকেট, ১ টি অটোরিক্সা, ৩ টি মোটরসাইকেল, ১৪ টি মোবাইলফোন, ২ টি গুলির খোসা, ১ টি ফয়েল পেপার, ১৩৩০০ টাকা ও তিনজন ভিকটিম উদ্ধার করা হয়।
The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





