জিয়াউল আহসানকে একক ভ্যানে না আনার আবেদন
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একক ভ্যানে না এনে অন্যান্য বন্দির সঙ্গে বহনের আবেদন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কাছে এ আবেদন করেন জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার। আইনজীবী নাজনীন নাহার জানান, এটি কোনো আনুষ্ঠানিক মামলা-সংক্রান্ত আবেদন নয়। তিনি বলেন, […] The post জিয়াউল আহসানকে একক ভ্যানে না আনার আবেদন first appeared on Sarabangla | Breaking News

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একক ভ্যানে না এনে অন্যান্য বন্দির সঙ্গে বহনের আবেদন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কাছে এ আবেদন করেন জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার।
আইনজীবী নাজনীন নাহার জানান, এটি কোনো আনুষ্ঠানিক মামলা-সংক্রান্ত আবেদন নয়।
তিনি বলেন, ‘জিয়াউল আহসানের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়ার সময় তাকে অন্যান্য বন্দির থেকে আলাদা করে একক ভ্যানে বহন করা হচ্ছে।’
আবেদনে বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে বলা হয়, একক ভ্যানে বহনের সময় জিয়াউল আহসানের ওপর কোনো ধরনের দুরভিসন্ধিমূলক হামলা বা ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ কারণে তাকে একক ভ্যানে না নিয়ে অন্যান্য বন্দির সঙ্গে বহনের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তার জীবননাশের আশঙ্কা থেকে মুক্ত রাখতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথাও আবেদনে বলা হয়েছে।
জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। মামলাটির বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান।
The post জিয়াউল আহসানকে একক ভ্যানে না আনার আবেদন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





