অশ্লীল কনটেন্টের অভিযোগে জিজ্ঞাসাবাদ

কুষ্টিয়ায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

  • কুমারখালীতে শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার
  • অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে জিজ্ঞাসাবাদ চলছে
  • ৫ আগস্টের মামলায় গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ

কুষ্টিয়ায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০৩  

কুষ্টিয়ার কুমারখালীতে শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির পাশাপাশি তার বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরি ও শিক্ষকতার নীতি-নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে, ৫ আগস্টের ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় কুমারখালী শহরতলির গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাকিবুল আলম মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামুনের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরি এবং শিক্ষকতার নীতি-নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন এনসিপির নেতাকর্মীরা। উপজেলা এনসিপির সদস্যসচিব আলামিন হোসেন আকাশ এ তথ্য জানান।

স্থানীয়ভাবে জানা গেছে, মামুন শিক্ষকতার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ফেসবুকে বিভিন্ন বিষয়ে কনটেন্ট তৈরি শুরু করেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন এবং বিভিন্ন এলাকায় তার অনুসারী তৈরি হয়।

অভিযোগ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি নিজ বাসাবাড়ি এবং কুমারখালীর বিভিন্ন এলাকায় নানা বয়সী নারী-পুরুষকে নিয়ে কনটেন্ট তৈরি করতেন।

Do u know him? কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ৫ আগস্টের ঘটনায় মামুনের সক্রিয় ভূমিকা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অশ্লীল কনটেন্ট তৈরির বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
//ডিবিটেক/এমআইএস/এসএমই/এমআইএসটি//