কেমিক্যাল ও শিল্প কাঁচামাল উৎপাদনে নতুন রূপরেখা

স্বনির্ভর শিল্প খাত গঠনে ঢাকায় অনুষ্ঠিত 'রেডমিন হরাইজন ২০২৬'

  • ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক পার্টনার সামিট 'রেডমিন হরাইজন' অনুষ্ঠিত
  • দেশীয় উৎপাদনের মাধ্যমে কেমিক্যাল খাতে আমদানি নির্ভরতা কমানোর অঙ্গীকার
  • কৃতী ডিস্ট্রিবিউটরদের সম্মাননা প্রদান ও সাবরিনা এহসান পড়শীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বনির্ভর শিল্প খাত গঠনে ঢাকায় অনুষ্ঠিত 'রেডমিন হরাইজন ২০২৬'
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১২  

বাংলাদেশকে কেমিক্যাল ও শিল্প কাঁচামাল খাতে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক পার্টনার সামিট 'রেডমিন হরাইজন ২০২৬'। দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে প্রতিষ্ঠানটির দেশজুড়ে ছড়িয়ে থাকা ডিস্ট্রিবিউটর ও উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

২০২২ সালে যাত্রা শুরু করা রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড উন্নত প্রযুক্তির সাহায্যে আন্তর্জাতিক মানের কেমিক্যাল, আঠালো পদার্থ (Adhesives), থিনার, প্রিন্টিং ও প্যাকেজিং কালি, হট মেল্ট গ্লু এবং হাইজিন প্রোডাক্ট সরবরাহ করে আসছে। সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি বলেন, "উদ্ভাবন ও গুণগত মান নিশ্চিত করাই রেডমিনের মূল চালিকাশক্তি। আমাদের গবেষণা ও উন্নয়ন (R&D) টিমের সহায়তায় আমরা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব শিল্প সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে আমরা আমদানিনির্ভরতা কমিয়ে একটি শক্তিশালী ও কর্মসংস্থানমুখী শিল্প খাত গড়ে তুলতে চাই।"

১৫ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত এই পার্টনার মিটেরেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রিজভী, পরিচালক রাইসা সিগমা হিমা, পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা এবং চিফ বিজনেস অফিসার মো. জহুরুল হক উপস্থিত ছিলেন। সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ডিস্ট্রিবিউটরদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষভাগে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শী।
//ডিবিটেক/এএএইচওপি/এসএমই//