ডিজিটাল বিজ্ঞাপনে সমন্বিত ইকোসিস্টেম
এআই প্রোগ্রাম্যাটিক ও ইনফ্লুয়েন্সার প্ল্যাটফর্মের যাত্রা
- কুকিলেস প্রযুক্তিতে দশ মিলিসেকেন্ডে সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞাপন প্রদর্শন করবে অ্যাডজোইক
- সেলস ইন্টেলিজেন্স ও ইনফ্লুয়েন্সার মার্কেটিংকে একীভূত করেছে সেন্ট্রালাইজড ড্যাশবোর্ড আম্ব্রেলাএক্স
- ডেটানির্ভর অ্যালগরিদমিক নিলামের মাধ্যমে বিজ্ঞাপনদাতাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়বে বহুগুণ
সেলস ইন্টেলিজেন্স, অ্যালগরিদমিক ডেটা ও ডিজিটাল বিপণনকে একীভূত করতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম ‘আম্ব্রেলাএক্স’ (Umbrellax) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত প্রোগ্রাম্যাটিক অ্যাড বাইয়িং প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইক’ (AdZoic)-এর সমন্বিত ইকোসিস্টেম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। দেশের বিজ্ঞাপনী বাজার ও আধুনিক বিপণনে সেলস ইন্টেলিজেন্সের ভূমিকা জোরদারে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং কনটেন্ট ডিস্ট্রিবিউশনকে এক ড্যাশবোর্ডে এনেছে আম্ব্রেলাএক্স।
সেবা নিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আমিনুর রহমান বিজ্ঞাপনী সংস্থা, পাবলিশার ও ব্র্যান্ডগুলোকে এআইভিত্তিক এই নতুন ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সেলস ইন্টেলিজেন্স এবং আধুনিক ডেটা কাঠামোর কার্যকর প্রয়োগ ব্র্যান্ডগুলোর প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
প্ল্যাটফর্মটির প্রকৌশল ও প্রযুক্তিগত কাঠামো তুলে ধরে চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ জানান, অ্যাডজোইক কোনো সাধারণ সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ব্যবস্থাপনা টুল নয়; এটি একটি পূর্ণাঙ্গ ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (DSP)। থার্ড-পার্টি কুকির ওপর নির্ভর না করে এটি ১০ মিলিসেকেন্ডেরও কম সময়ে সিদ্ধান্ত নেয় এবং ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সর্বনিম্ন ব্যয়ে কার্যকর বিজ্ঞাপন নিশ্চিত করে।
অনুষ্ঠানের বিশেষ পর্বে প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী, ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আমিনুর রহমান এবং চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ যৌথভাবে কাউন্টডাউনের মাধ্যমে প্ল্যাটফর্মগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রযুক্তি প্রতিষ্ঠান ডি-সেলস (DSales)-এর অধীনে গড়ে ওঠা আম্ব্রেলাএক্স ও অ্যাডজোইক যৌথভাবে প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সেলস অটোমেশনকে একটি স্মার্ট সেন্ট্রালাইজড ড্যাশবোর্ডে নিয়ে এসেছে, যা এশিয়ার ডিজিটাল ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করবে। সংশ্লিষ্ট প্রযুক্তি দফতরের গবেষক ও প্রকৌশলীরা জানান, ডেটানির্ভর এই অটোমেশন ব্যবস্থা বিজ্ঞাপনদাতাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট (ROI) বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজধানীর বনানীর লেকশোর হোটেলে এ সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমের আনুষ্ঠানিক উন্মোচন করা হয় ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী বলেন, "প্রথাগত আন্দাজনির্ভর বিজ্ঞাপন ব্যবস্থায় উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর সময় ও অর্থের অপচয় হয়। ডি-সেলস (DSales)-এর ডেটা ও সেলস ইন্টেলিজেন্সের ভিত্তিতে নির্মিত অ্যাডজোইক কম খরচে সঠিক গ্রাহকের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে সহায়তা করবে।"
//ডিবিটেক/জিএসএন/এমআইএস/এফওইবি//





