আর্জেন্টিনার ‘ফ্যান জার্সি’ উন্মোচন করল ওয়ালটন

আর্জেন্টিনার ‘ফ্যান জার্সি’ উন্মোচন করল ওয়ালটন
২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০৯  

ঢাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করেছে দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার ওয়ালটন হাইটেক থেকে জানানো হয়ে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ২৩ ফেব্রুয়ারি ‘আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন’ শীর্ষক এক অনুষ্ঠান সমর্থকদের জন্য জার্সি উন্মোচন করা হয়। 

ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ওয়ালটন এখন কেবল একটি ব্র্যান্ড নয়, এটি বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক। স্থানীয় উৎপাদন থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ—সব ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি দেশের অগ্রযাত্রার প্রতিনিধিত্ব করছে। বর্তমানে ওয়ালটনের পণ্য বিশ্বের ৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, আর্জেন্টিনার ফুটবল বাংলাদেশের মানুষের আবেগের অংশ। বিশ্বকাপের সময় দেশের বিভিন্ন এলাকায় আকাশি-সাদা পতাকায় ছেয়ে যায়। এই আবেগ ও ভালোবাসাকে সম্মান জানাতেই ফ্যান জার্সি উন্মোচনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জারিন অর্ণা।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে ওয়ালটন ইতোমধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অনেক আগেই। এর ফলে আর্জেন্টিনা দলের বিভিন্ন ব্র্যান্ডিং কার্যক্রমে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। 

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ ইকে