তিন দিনব্যাপী উৎসবে ছিল ফটোগ্রাফি, রোমাঞ্চকর গেমিং ও বিতর্ক প্রতিযোগিতা
ভিভোর সহায়তায় এনইউবি ক্লাব ফেস্টে ৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে সাফল্যজনকভাবে সম্পন্ন হলো তিন দিনব্যাপী ‘ভিভো প্রেজেন্টস এনইউবি ক্লাব ফেস্ট ২০২৬’। গত ২ থেকে ৪ আগস্ট আয়োজিত এই উৎসবে ক্যাম্পাসের ৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। টাইটেল স্পন্সর হিসেবে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবন ও নেতৃত্ব বিকাশে পুরো উৎসবজুড়ে সক্রিয় ভূমিকা পালন করে।
ঢাকা, ০৬ আগস্ট ২০২৬: নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ‘ভিভো প্রেজেন্টস এনইউবি ক্লাব ফেস্ট ২০২৬’। গত ২ থেকে ৪ আগস্ট আয়োজিত এ উৎসবের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ‘ভিভো বাংলাদেশ’। শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা, নেতৃত্ব ও সহশিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই মেগা উৎসবে ৫ হাজারের বেশি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আজ ৬ আগস্ট, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উৎসবের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
উৎসবের প্রধান আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে এনইউবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব। সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল এনইউবি লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাব এবং এনইউবি ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব। এছাড়া ক্লাব পার্টনার হিসেবে ছিল টেক্সটাইল ক্লাব, গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব এবং এনইউবি বিজনেস এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড লিডারশিপ ক্লাব।
তিন দিনব্যাপী এই উৎসবে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা, ফটো ওয়াক, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ফটো স্টোরি চ্যালেঞ্জ এবং যুক্তিনির্ভর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ই-স্পোর্টস প্রেমীদের জন্য আয়োজন করা হয়েছিল জনপ্রিয় গেম পাবজি (PUBG) ও ই-ফুটবল টুর্নামেন্ট। পাশাপাশি র্যাম্প শো, ফ্ল্যাশ মব, চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা এবং ইন্টারঅ্যাকটিভ গেমসে মেতে ওঠে পুরো ক্যাম্পাস।
শিক্ষার্থীদের বাড়তি আকর্ষণ ছিল ‘ভিভো স্মার্টফোন এক্সপেরিয়েন্স জোন’, যেখানে নতুন প্রযুক্তির ভিভো হ্যান্ডসেট অভিজ্ঞতার পাশাপাশি ফটো জোন থেকে তাৎক্ষণিক ছবি প্রিন্টের সুযোগ পান তারা। ভবিষ্যতে ভিভোর ক্যাম্পাস কার্যক্রমে যুক্ত থাকতে অনেকে ‘ভিভো বিডি কমিউনিটি’তে নিজেদের নিবন্ধন করেন।
এনইউবির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিভো বাংলাদেশের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানের এমন উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে চমৎকার সুযোগ তৈরি করে।” বর্ণাঢ্য এই উৎসবের শেষ দিনে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় উপহার, টি-শার্ট, সনদপত্র ও বিশেষ সম্মাননা তুলে দেওয়ার মাধ্যমে সমাপনী টানা হয়।
//ডিবিটেক/এফএইচআই/এমএসআই//





