প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে সহযোগিতার আশ্বাস আনোয়ার ইব্রাহিমের

বাংলাদেশের গ্যাস সংকট নিরসনে পাশে থাকছে মালয়েশিয়া

  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত
  • পেট্রোনাসের মাধ্যমে জ্বালানি খাতে বিনিয়োগ ও গ্যাস সরবরাহে সহযোগিতার আশ্বাস
  • দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার

বাংলাদেশের গ্যাস সংকট নিরসনে পাশে থাকছে মালয়েশিয়া
২৮ জুলাই, ২০২৬ ১৭:৩০  
২৮ জুলাই, ২০২৬ ১৮:৩৫  

বাংলাদেশে চলমান গ্যাস সরবরাহ সংকট মোকাবিলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মালয়েশিয়া।

২৮ জুলাই, মঙ্গলবারবাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরবর্তীতে নিজের ভেরিফায়ার্ড ফেসবুক পোস্টে ফোনালাপের তথ্য নিশ্চিত করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, দুই দেশের সম্পর্ক জোরদার বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

ফোনালাপে বাংলাদেশে চলমান গ্যাস সংকট কাটাতে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার সহায়তা চান। এর প্রেক্ষিতে মালয়েশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণ এবং বিনিয়োগের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

আনোয়ার ইব্রাহিম জানান, বাংলাদেশ বর্তমানে গ্যাস সরবরাহে যে সংকটের মুখোমুখি, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন। এর মধ্যে পেট্রোনাসের মাধ্যমে গ্যাস সরবরাহে বিনিয়োগ এবং বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সহযোগিতার বিষয়ও আলোচনায় এসেছে।

তিনি আরও লেখেন, আমরা অর্থনৈতিক সহযোগিতা, পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়েও আলোচনা করেছি, যা উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

আনোয়ার ইব্রাহিম জানান, মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে এবং যৌথ বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
//ডিবিটেক/ ইটিও/ এসএমআই//