স্মার্ট ডাক ও টেলিকম খাত গঠনে গতি আনার প্রত্যাশা
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের দায়িত্ব গ্রহণ
- বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান দায়িত্ব নিয়েছেন।
- এর আগে তিনি জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
- নতুন সচিবের নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. কামরুজ্জামান, এনডিসি। দায়িত্ব গ্রহণ উপলক্ষে ২৫ অক্টোবর, রবিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম তাকে মন্ত্রণালয়ে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।
ড. মো. কামরুজ্জামান, এনডিসি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। গত ১৮ অক্টোবর তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রশাসনিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে নিয়োগ ও পদায়ন করা হয়।
টেলিকম বিভাগে যোগদানের পূর্বে তিনি জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) পদে দায়িত্ব পালন করছিলেন। ২০২৬ সালের ২৯ জানুয়ারি তিনি বাংলাদেশ সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং ১ ফেব্রুয়ারি নাডার রেক্টর হিসেবে যোগদান করেন।
নিয়ন্ত্রণকারী সংস্থা ও মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ড. কামরুজ্জমানের মতো দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তার নেতৃত্ব গ্রহণের মাধ্যমে দেশের সামগ্রিক টেলিকমিউনিকেশন অবকাঠামো, ৫জি সম্প্রসারণ এবং ডাক ব্যবস্থার আধুনিকায়ন ও প্রযুক্তিবান্ধব কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
//ডিবিটেক/জেএনএইচ/এসএমপি/এমআইএসটি//





