যুব উন্নয়ন অধিদপ্তরের এআই প্রজেক্টে ১ হাজার ৬০০ সিটের বিপরীতে বিপুল আবেদন

বিভাগজুড়ে এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ৫০ হাজার তরুণ

  • দেশের ৬৪টি জেলায় একযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
  • প্রতি আসনের বিপরীতে ৩২ জন এবং ঢাকায় লড়ছেন ১৫২ জন পরীক্ষার্থী
  • অগাস্টের ২ তারিখ থেকে একযোগে শুরু হবে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ

বিভাগজুড়ে এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ৫০ হাজার তরুণ
২৮ জুলাই, ২০২৬ ১৬:১০  

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় সারা দেশে একযোগে প্রশিক্ষণার্থী বাছাইয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই,  মঙ্গলবার দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে এ পরীক্ষা আয়োজিত হয়। দেশব্যাপী জমা পড়া ৮৩ হাজার আবেদনের মধ্যে বাছাইকৃত ৫০ হাজার বৈধ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।

প্রথম পর্যায়ে ৬৪টি জেলা থেকে ১ হাজার ৬০০ জন প্রশিক্ষণার্থী নির্বাচিত করা হবে, যেখানে প্রতি আসনে লড়ছেন গড়ে ৩২ জনের বেশি। ঢাকায় ২৫টি আসনের বিপরীতে লড়ছেন ৩ হাজার ৭৮০ জন। ঢাকার কেন্দ্র পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান জানান, ২৯ জুলাই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং ৩০ জুলাই চূড়ান্ত ফলাফল প্রকাশ শেষে আগামী ২ আগস্ট থেকে ৩০০ ঘণ্টার এআই প্রশিক্ষণ শুরু হবে।

প্রসঙ্গত, দুই বছর মেয়াদি এই প্রকল্পে চ্যাটজিপিটি, জেমিনি, মিডজার্নি ও রানওয়ের মতো আধুনিক এআই টুলস ব্যবহারের ওপর মোট ১১ হাজার ২০০ জন যুব ও যুবনারীকে বিনামূল্যে প্রশিক্ষিত করা হবে।
//ডিবিটেক/ সংবাদ/ সম্পাদনা//