ওরিয়েন্টেশনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও উপাচার্যের বক্তব্য
চুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত, দক্ষতা ও উদ্ভাবনী নেতৃত্ব গড়ে তোলার আহ্বান
বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার বাংলাদেশের বাজারে তাদের নতুন ফোল্ডেবল ফ্ল্যাগশিপ স্মার্টফোন অনার ম্যাজিক ভি৬ আনতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৭ জুলাই ডিভাইসটি দেশের বাজারে উন্মুক্ত হতে পারে।
অনার ম্যাজিক ভি৬ আল্ট্রা-থিন ডিজাইনের একটি ফোল্ডেবল স্মার্টফোন। আনফোল্ড অবস্থায় এর পুরুত্ব ৪ মিলিমিটার এবং ফোল্ড অবস্থায় ৮.৭৫ মিলিমিটার। ডিভাইসটির ওজন প্রায় ২১৯ গ্রাম। এতে আগের প্রজন্মের তুলনায় তিন গুণ বেশি হিঞ্জ ডিউরেবিলিটি ব্যবহারের দাবি করেছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনটিতে রয়েছে ৬,৬৬০mAh ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি। এতে ২৫ শতাংশ সিলিকন উপাদানসমৃদ্ধ নতুন প্রজন্মের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতে সহায়তা করবে বলে জানিয়েছে অনার।
ডিভাইসটিতে অনারের এআইভিত্তিক বিভিন্ন প্রোডাক্টিভিটি ফিচার যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা স্প্লিট-স্ক্রিনে একাধিক কাজ, ডকুমেন্ট পর্যালোচনা, ই-মেইল ব্যবস্থাপনা, নোট নেওয়া, মিটিং সহায়তা এবং প্রেজেন্টেশন তৈরির সুবিধা পাবেন।
এ ছাড়া অ্যাপল ইকোসিস্টেমের সঙ্গে সমন্বিত ব্যবহারের সুবিধাও রয়েছে। এর মাধ্যমে আইফোন ও ম্যাকের সঙ্গে ফাইল আদান-প্রদান, ম্যাককে দ্বিতীয় স্ক্রিন হিসেবে ব্যবহার, আইক্লাউডে প্রবেশ এবং এয়ারপডস ব্যবহারের সুযোগ মিলবে।
পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে রয়েছে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট এবং উন্নত এআই ক্যামেরা সিস্টেম। প্রতিষ্ঠানটির দাবি, এটি ফ্ল্যাগশিপ-স্তরের পারফরম্যান্স ও উন্নত এআইভিত্তিক ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে।
অনার জানিয়েছে, উদ্ভাবনী নকশা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্যের জন্য ম্যাজিক ভি৬ ইতোমধ্যে বিশ্বব্যাপী ৭০টির বেশি পুরস্কার অর্জন করেছে।
অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “অনার ম্যাজিক ভি৬-এ শক্তিশালী এআই সক্ষমতা ও স্মার্ট প্রোডাক্টিভিটি ফিচারের সমন্বয় করা হয়েছে, যা ব্যবহারকারীদের কাজের গতি ও দক্ষতা বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ডিজাইনের কারণে এটি ব্যবহারেও স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে। বাংলাদেশের গ্রাহকদের জন্য এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি আনতে পেরে আমরা আনন্দিত।”
//ডিবিটেক/এআইএম/এসআই//





