রাত ৯টা ২৯ মিনিটে ৪ মাত্রার ভূকম্পন; উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ

৪ দিনের মাথায় ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত

চার দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। সোমবার রাত ৯টা ২৯ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

৪ দিনের মাথায় ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত
২২ জুন, ২০২৬ ২১:৩৭  
২৩ জুন, ২০২৬ ০২:১০  

চারদিনের মাথায় ফের ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ। ২২ জুন,সোমবার রাত ৯টা ২৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। 

তবে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয় যায়নি। 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল নরসিংদীর রুপগঞ্জ।  

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক শূন্য। এর উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে মাত্র ১৬ কিমি পূর্বে নারায়ণগঞ্জের রুপগঞ্জে।  

এর আগে ১৮ জুন, বৃহস্পতিবার একই সময়ে রাত ৯টা ২৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছিলো। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

এছাড়া গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার ও গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। 

দেশে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে। স্বল্পমাত্রা ও ক্ষণিকের এ ভূকম্পনে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।

//ডিবিটেক/এসআই/ইকে//