রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে পরিচালক থেকে কারিগরি ও সহায়ক পর্যায়ের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে
আরডিএতে ৫৭ পদে নিয়োগ, অনলাইনে আবেদন ২৫ জুন থেকে
রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭টি শূন্য পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন শুরু হবে ২৫ জুন। আবেদন চলবে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত।
রংপুরের পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৫৭টি শূন্য পদে নিয়োগের জন্য পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুন ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২৫ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন আরডিএ অস্থায়ী ভিত্তিতে এ জনবল নিয়োগ দেবে। আবেদনকারীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। অনলাইনের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী পরিচালক, যুগ্মপরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, কারিগরি এবং সহায়ক পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরির পদে নিয়োগ দেওয়া হবে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, পদের যোগ্যতা, আবেদন পদ্ধতি, পরীক্ষার শর্তাবলি ও অন্যান্য নির্দেশনা পল্লী উন্নয়ন একাডেমি, রংপুরের ওয়েবসাইট-এ পাওয়া যাবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা এবং ফি পরিশোধ সম্পন্ন না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
//ডিবিটেক/এসআই/ইকে//





