ম্যাচ চলাকালীন ৩০ দিনের বান্ডল প্যাকে

প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দিচ্ছে বাংলালিংক

চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’ ক্যাম্পেইন চালু করেছে বাংলালিংক। ম্যাচের সময় নির্ধারিত বান্ডল কিনলে প্রতিটি গোলের জন্য ১ জিবি করে বোনাস ইন্টারনেট পাবেন গ্রাহকেরা।

প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দিচ্ছে বাংলালিংক
২১ জুন, ২০২৬ ১৬:১১  

চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ অফারের আওতায় বিশ্বকাপের যেকোনো ম্যাচ চলাকালীন সময়ে নির্ধারিত বান্ডল কিনলেই ম্যাচে হওয়া প্রতিটি গোলের বিপরীতে ১ জিবি করে বোনাস ইন্টারনেট পাবেন গ্রাহকেরা।

প্রিপেইড ও পোস্টপেইড—উভয় ধরনের ব্যবহারকারীরা ম্যাচ চলাকালীন সময়ে মাইবিএল অ্যাপ অথবা যেকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চ্যানেলের মাধ্যমে যেকোনো ৩০ দিনের ইন্টারনেট প্যাক বা মিক্সড বান্ডল কিনে এই সুবিধা উপভোগ করতে পারবেন। ম্যাচে যত গোল হবে, গ্রাহকেরা তত বেশি বোনাস ডেটা পাবেন এবং এই বোনাস ডেটা অর্জনের ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নেই।

​অর্জিত বোনাস ডেটা সংশ্লিষ্ট ম্যাচ শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে যোগ হবে, যার মেয়াদ থাকবে সাত দিন।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান জানান, ফুটবলকে ঘিরে দেশের মানুষের উৎসবের আমেজ ও আনন্দ ভাগাভাগি করে নিতেই এই ‘গোল বোনাস’ অফারটি চালু করা হয়েছে। এর মাধ্যমে মাঠের প্রতিটি গোলের উচ্ছ্বাস গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতায় বাড়তি মাত্রা যোগ করবে। এছাড়া বিশ্বকাপের সবগুলো ম্যাচ গ্রাহকেরা রাইজ, টফি ও মাইবিএল সুপার অ্যাপের বিভিন্ন সাবস্ক্রিপশন প্যাকেজের মাধ্যমে সরাসরি উপভোগ করতে পারবেন।
​//ডিবিটেক/এসআই/ইকে//