বিটিআরসির মিডিয়া উইং এ নতুন কর্মকর্তার যোগদান

বিটিআরসির মিডিয়া উইং এ নতুন কর্মকর্তার যোগদান
২ মার্চ, ২০২৬ ১০:২৩  

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি’র মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স উইংয়ের উপ-পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মোঃ আব্দুস শাহীদ চৌধুরী। পদায়নের মাধ্যমে তিনি মোঃ জাকির হোসেন খাঁনের স্থালাভিষিক্ত হয়েছেন। 

বিটিআরসি সূত্রে প্রকাশ, নব নিযুক্ত উপ-পরিচালক আব্দুস শাহীদ চৌধুরী এর আগে কমিশনের প্রশাসন বিভাগ এবং অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন। চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি গ্রহণ করেন। এছাড়াও তিনি এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। 

গত ২৪ ফেব্রুয়ারি শাহীদ চৌধুরী নতুন দায়িত্বে আসীন হয়েছেন।

ডিবিটেক/এমএ/ইকে