ফুলেল বৃষ্টিতে সিক্ত হলেন বিশ্বজয়ী রোভার দল

ফুলেল বৃষ্টিতে সিক্ত হলেন বিশ্বজয়ী রোভার দল
৭ জুন, ২০২৬ ১৩:২২  

মঙ্গলগ্রহ থেকে ডেটা সংগ্রহে প্রতিকূল পরিবেশে চলতে সক্ষম রোভারর বানিয়ে পঞ্চম বছরে বিশ্বে তৃতীয় স্থান লাভ করে ইউআইইউ মার্স রোভার দল।

৭ জুন, শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লালগালিচায় ফুলের বৃষ্টি ঝড়িয়ে বিশ্বজয়ী এই তরুণদের রাজকীয় অভ্যর্থনা জানালো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। এই অভ্যার্থনায় সিক্ত হন বিজয়ীদের অভিভাবকেরাও।

কেক কাটার সঙ্গে বিজয়ীদের ডেডিকেটেড করে বাজানো হলো "সাবাস বাংলাদেশ, রেইজ ইওর হ্যান্ড.. জয়ফুল বাংলাদেশ" গান।

সংবর্ধনায়  উপস্থিত ছিলেন ইউনাইটেড ইনস্টিটিউট ফর এডভান্স রিসার্চের নির্বাহী পরিচালক ড. এম রেজওয়ান খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন ড. হাসান সারওয়ার এবং টিম মেন্টর প্রভাষক মো আবিদ হোসাইন ও টিম লিডার শাইফ আল শাদ। 

এসময় এই অর্জনকে প্রযুক্তির সঙ্গে সাইকোলজি ও স্ট্রাটেজির বিজয় বলে অভিহিত করেন ড. হাসান সারওয়ার।

সংবর্ধনা শেষে সংবাদ সম্মেলনে পুরো জার্নির গল্প তুলে ধরা হয়। জানানো হয়, ৩০ জন দলের মধ্যে বৈশ্বিক মঞ্চে দেশের পতাকা তুলে ধরেন ৮ জন।
//ডিবিটেক/আইএইচ/এমইউএম//