বন্ধ হলো টেসলার নিজস্ব এআই সুপারকম্পিউটার প্রকল্প
টেসলা তাদের ইন-হাউস এআই প্রশিক্ষণ সুপারকম্পিউটার ‘ডোজো’ প্রকল্প বন্ধ করে দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্মীদের অন্য বিভাগে পুনর্বিন্যাস করেছে। এ সিদ্ধান্তের ফলে স্বয়ংক্রিয় গাড়ি ও ‘অপটিমাস’ রোবটের মতো প্রকল্পে কোম্পানি এখন অংশীদার ও বিক্রেতাদের তৈরি এআই চিপের ওপর আরও নির্ভর করবে। ডোজো প্রকল্পের প্রধান পিটার ব্যানন টেসলা ছাড়ছেন। খবর এনগ্যাজেট।
ধনকুবের ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, টেসলার সম্পদ ভাগ করে ভিন্নধর্মী দুই ধরনের এআই চিপ ডিজাইন স্কেল করা যৌক্তিক নয়। কোম্পানি এখন এআই৫ ও এআই৬ চিপে মনোযোগ দেবে, যা যথাক্রমে ২০২৬ সালে উৎপাদন শুরু হবে এবং সেটি স্যামসাং তৈরি করবে।
ডোজো বন্ধের ফলে টেসলার নিজস্ব প্রশিক্ষণ আর্কিটেকচার তৈরির প্রচেষ্টা শেষ হলো। ভবিষ্যতে প্রশিক্ষণ-নির্দিষ্ট চিপের জন্য এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের ওপর বড় অঙ্কের বিনিয়োগ করবে টেসলা।
এদিকে, এক্সএআই-এর গ্রোক চ্যাটবট ইতিমধ্যে টেসলা গাড়িতে যুক্ত হয়েছে এবং কোম্পানি পরীক্ষামূলক রোবোট্যাক্সি বহর চালাচ্ছে।
ডিবিটেক/বিএমটি







