বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং

বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং
১৩ মে, ২০২৬ ১৫:৩৩  

এয়ারটেল বাংলাদেশ বাংলাদেশের পাবজি দল এ-ওয়ান ইস্পোর্টস-এর জন্য বিশেষ ‘ইস্পোর্টস এন্থেম’ বা থিম সং প্রকাশ করেছে। এই লিংকে ক্লিক করে উপভোগ করা যাবে থিম সংটি। আন্তর্জাতিক প্রতিযোগিতা পাবজি মোবাইল গ্লোবাল ওপেন সাউথ এশিয়া ফাইনালস-এ অংশগ্রহণ উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

টানা তৃতীয়বারের মতো পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে এ-ওয়ান ইস্পোর্টস। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের শীর্ষ দলগুলোর বিপক্ষে লড়বে বাংলাদেশি দলটি।

১৩ মে, বুধবার এয়ারটেল জানিয়েছে, বিশেষভাবে তৈরি এই থিম সংয়ে পিএমজিও সাউথ এশিয়া ফাইনালস পর্যন্ত দলের যাত্রা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গল্প তুলে ধরা হয়েছে। দেশের ইস্পোর্টস অঙ্গনে কোনো ব্র্যান্ডের উদ্যোগে এটিই প্রথম পূর্ণাঙ্গ থিম সং।

দীর্ঘদিন ধরেই রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল, এ-ওয়ান ইস্পোর্টসের প্রধান ব্র্যান্ড পার্টনার হিসেবে কাজ করছে। দলটি এয়ারটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও যুক্ত রয়েছে।

এই টুর্নামেন্টে সফল দল পরবর্তী ধাপে পাবজি মোবাইল গ্লোবাল ওপেন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ-ওয়ান ইস্পোর্টস ও এয়ারটেলের এই অংশীদারত্ব দেশের গেমিং ও ইস্পোর্টস খাতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণ স্থানীয় তরুণ গেমারদের জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি করবে।

ডিবিটেক/ডিএ/ইকে