দক্ষিণ কোরিয়ায় বিএসআইএ রোডশো

বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর সহযোগিতায় নতুন সম্ভাবনা
১২ মে, ২০২৬ ১৯:৪৮  

সিউল, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ)-এর গ্লোবাল সেমিকন্ডাক্টর রোডশোতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সেমিকন্ডাক্টর খাতে নতুন সহযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে। ১২ মে, মঙ্গলবার অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক ও অনুষ্ঠানে ট্যালেন্ট ডেভেলপমেন্ট, অ্যাডভান্সড প্যাকেজিং, এআইভিত্তিক চিপ ডিজাইন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের বিষয় গুরুত্ব পায়।

রোডশোর শুরুতে দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স (SK hynix) -এর অ্যাডভান্স টিমের সঙ্গে বিএসআইএ প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সেমিকন্ডাক্টর প্যাকেজিং, দক্ষ জনবল উন্নয়ন এবং ভবিষ্যৎ ইকোসিস্টেম গঠনের বিষয়ে আলোচনা হয়।

পরে বিএসআইএ-এর সদস্য প্রতিষ্ঠান ডাইন্যামিক সলিউশন্স ইনোভেটরস (ডিএসআই), প্রাইম সিলিকন টেকনোলজি লি:, সিলিকোনোভা লিমিটেড, উলকাসেমি প্রাইভেট লিমিটেড এবং নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড-এর প্রতিনিধিরা কোরিয়ান সেমিকন্ডাক্টর ডিজাইন হাউস সুপারগেইট (SuperGate)-এর সঙ্গে বৈঠক করেন। সেখানে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, এআই-কেন্দ্রিক চিপ ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং সাপোর্টে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এছাড়া কোরিয়া বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন  (কেএসআইএ)-এর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে সম্ভাব্য “১৫-দেশীয় সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স” গঠনের বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি যৌথ গবেষণা, প্রশিক্ষণ, একাডেমিক কার্যক্রম এবং দীর্ঘমেয়াদি শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

কেএসআইএ নেতারা বাংলাদেশের তরুণ জনশক্তি, প্রকৌশল সক্ষমতা এবং উদীয়মান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের প্রশংসা করেন। তারা মনে করেন, আন্তর্জাতিক সহযোগিতা ও সঠিক নীতিগত সমর্থন পেলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বের ১২তম সেমিকন্ডাক্টর হাবে পরিণত হতে পারে।

দিনশেষে বিএসআইএ ও Embassy of Bangladesh in Seoul-এর যৌথ আয়োজনে এক ব্যাঙ্কুয়েট রিসেপশন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিএসআইএ সভাপতি M A Jabbar, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত Toufique Islam Shatil এবং কেএসআইএ প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ড. মুহাম্মদ মোস্তফা হোসেন “Vision of Bangladesh for Semiconductor Packaging” শীর্ষক উপস্থাপনায় অ্যাডভান্সড প্যাকেজিং, হেটারোজেনিয়াস ইন্টিগ্রেশন এবং এআইনির্ভর সেমিকন্ডাক্টর অবকাঠামোর ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।

ডিবিটেক/এইচএ/ইকে