এমআরটি, র্যাপিড পাস অনলাইনে রিচার্জ করবেন যেভাবে
মেট্রোরেলে ভ্রমণ করা যাত্রীদের সুবিধার্থে এমআরটি বা র্যাপিড পাস অনলাইনে রিচার্জ করার ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। ফলে এখন আর স্টেশনের কাউন্টারে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না।
২৫ নভেম্বর, মঙ্গলবার মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এই প্রক্রিয়ার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস, ডিটিসিএ এর নির্বাহী পরিচালক নীলিমা আখতার প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে অনলাইন রিচার্জ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, আজকে আমাদের জন্য আসলে খুবই এক্সপেক্টেড একটা দিন। এটাকে বলতে পারি যে বহুল কাঙ্ক্ষিত। অনেকেই বলছিলেন যে, এই যে আমাদের স্টেশনে লাইনে দাঁড়িয়ে দিন কাটা এবং অনেক ভিড় অনেক মানুষের অনেক হয়রানি হচ্ছে। এটা আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছি সেটি লাঘব করতে। আজকে সেই উদ্যোগের আমরা শুভ সূচনা করতে যাচ্ছি। যা আমাদের গণপরিবহন ব্যবস্থাকে আরো আধুনিক সহজ নিরাপদ ও সময় উপযোগী করে তুলবে।
তিনি বলেন, আমাদের মেট্রোরেলে এখন ১৬টি স্টেশন আছে। প্রতিটি স্টেশনে দুটো করে এই মেশিন বসিয়েছি। আপনি বাসায় বসে বা স্টেশনের বাইরে থেকে রিচার্জ করে এসে মেশিনে ট্যাব করবেন তখন আপনার রিচার্জ সফল দেখাবে।
দেশকাল নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১৪:৫৩
এখন থেকে ঘরে বসে অনলাইনে করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ। ছবি-এআই
মেট্রোরেল যাত্রীদের জন্য এলো স্বস্তির খবর। এখন থেকে এমআরটি পাস বা র্যাপিড পাস রিচার্জ করার জন্য আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। মঙ্গলবার থেকে চালু হলো ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করার সুবিধা। এর ফলে যাত্রীরা এখন থেকে নিজেদের সুবিধামত সময়ে ব্যাংক কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা যেকোনো অনলাইন ব্যাংকিং ব্যবহার করে কার্ডে টাকা ভরতে পারবেন।
প্রাথমিকভাবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটের মাধ্যমে এই সেবা পাওয়া যাচ্ছে। খুব শিগগিরই মোবাইল অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যার মাধ্যমে যাত্রীরা আরও সহজে রিচার্জ করতে পারবেন।
ঢাকার মেট্রোরেলে বর্তমানে দুই ধরনের কার্ড ব্যবহৃত হয়—ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ইস্যু করা ‘এমআরটি পাস’ এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ‘র্যাপিড পাস’। র্যাপিড পাস মেট্রোরেলের পাশাপাশি বাস ও অন্যান্য গণপরিবহনেও ব্যবহারযোগ্য। নতুন এই অনলাইন সেবার আওতায় উভয় কার্ডই রিচার্জ করা যাবে।
যেভাবে রিচার্জ করবেন:
এই সুবিধা পেতে যাত্রীদের কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে:
বিশেষভাবে লক্ষণীয়:
অনলাইনে রিচার্জ করার পর স্টেশনের এভিএম মেশিনে কার্ড ট্যাপ না করা পর্যন্ত ব্যালেন্স ‘পেন্ডিং’ অবস্থায় থাকবে এবং তা ব্যবহার করা যাবে না। রিচার্জ বাতিলের সুযোগ:
কোনো কারণে রিচার্জ বাতিল করতে চাইলে, এভিএম মেশিনে ট্যাপ করার আগে পর্যন্ত আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে। একবার মেশিনে কার্ড ট্যাপ করে ফেললে সেই রিচার্জ আর বাতিল করা সম্ভব হবে না।
এই সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বা কোনো সমস্যার সম্মুখীন হলে ০৯৬৪৪০০০১১১ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
ভ্রমণ
ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে
যাত্রীরা এখন থেকে নিজেদের সুবিধামত সময়ে ব্যাংক কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা যেকোনো অনলাইন ব্যাংকিং ব্যবহার করে কার্ডে টাকা ভরতে পারবেন।

প্রতিবার অনলাইন রিচার্জের পর একবার এভিএম-এ ট্যাপ করে ব্যালেন্স অ্যাক্টিভেট করতে হবে।
ডিবিটেক/জিএন/ইক



