লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত
দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি প্রবাসী কর্মীসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার (১২ মে) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হলে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি ও এক সিরীয় নাগরিক নিহত হন। নিহতরা ওই এলাকায় কর্মরত ছিলেন। তবে এখন পর্যন্ত নিহত […] The post লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.
দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি প্রবাসী কর্মীসহ ৩ জন নিহত হয়েছেন।
সোমবার (১২ মে) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হলে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি ও এক সিরীয় নাগরিক নিহত হন। নিহতরা ওই এলাকায় কর্মরত ছিলেন। তবে এখন পর্যন্ত নিহত দুই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
একই দিনে জেবদিন এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় হামলা। এর আগে জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় স্থানীয় আরও দুই বাসিন্দা নিহত হন।
চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননে পুনরায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৮৬৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া আহত হয়েছেন আরও ৮ হাজার ৭৩০ জন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে ওই যুদ্ধবিরতিতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুলাহ’র বিষয়ে কোনো উল্লেখ ছিল না। দীর্ঘদিন ধরেই ইসরায়েলি বাহিনীর সঙ্গে গোষ্ঠীটির সংঘর্ষ ও গোলাগুলি চলছে।
The post লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



