কেরানীগঞ্জে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ভেড়া বিতরণ

ঢাকা: দেশের গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করার প্রত্যয়ে ঢাকা-২ (কেরানীগঞ্জ মডেল উপজেলা) এলাকার অসচ্ছল পরিবারগুলোর মাঝে ভেড়া ও উন্নতমানের ভেড়ার খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গবাদিপশু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কয়েক শতাধিক […] The post কেরানীগঞ্জে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ভেড়া বিতরণ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রে

কেরানীগঞ্জে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ভেড়া বিতরণ
১১ মে, ২০২৬ ১৮:২০  

ঢাকা: দেশের গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করার প্রত্যয়ে ঢাকা-২ (কেরানীগঞ্জ মডেল উপজেলা) এলাকার অসচ্ছল পরিবারগুলোর মাঝে ভেড়া ও উন্নতমানের ভেড়ার খাদ্য বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গবাদিপশু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে কয়েক শতাধিক অসচ্ছল পরিবারের হাতে স্বাস্থ্যবান ভেড়া ও প্রয়োজনীয় পশুখাদ্য তুলে দেওয়া হয়।

উদ্বোধনী বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত গ্রামীণ উন্নয়ন দর্শনের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর গ্রামীণ উন্নয়ন ভাবনার প্রসঙ্গ তুলে ধরে আমান উল্লাহ আমান বলেন, “একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা; আর সচ্ছলতার পথ ধরেই দেশ অর্জন করবে স্বনির্ভরতা।আর সেই লক্ষ্যেই বর্তমান বিএনপির সরকার কাজ করছে।

ভেড়া ও খাদ্য পেয়ে উপকারভোগীদের মধ্যে আনন্দের দেখা যায়। উপকারভোগী রহিমা জানান, আজকে আমি সহায়তা পেয়ে খুবই আনন্দিত।এই সহায়তা আমার পরিবারের আর্থিক সংকট দূর করতে সহায়ক হবে এবং ভবিষ্যতে বাড়তি আয়ের একটি নতুন পথ তৈরি করবে। আমি আশা করি আজ যারা সহায়তা পেয়েছে এটিকে নিজেদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে তারা কাজে লাগাবে।

অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ,কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি মোহাম্মদ শামিমসহ স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা।

The post কেরানীগঞ্জে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ভেড়া বিতরণ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.