‘রমেশ শীল ছিলেন বাঙালি জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ’
চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, কবিয়াল রমেশ শীল শুধু একজন কবিয়াল নন, তিনি ছিলেন সমাজ ও সভ্যতা বদলের এক গভীর পর্যবেক্ষক। তিনি ছিলেন বাঙালির জাতিসত্তা এবং এ দেশের সংস্কৃতির অভিচ্ছেদ্য অংশ। রোববার (১০ মে) বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডীতে কবিয়াল রমেশ শীলের ১৫৯তম জন্মোৎসব উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে […] The post ‘রমেশ শীল ছিলেন বাঙালি জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ’ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Saraba
চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, কবিয়াল রমেশ শীল শুধু একজন কবিয়াল নন, তিনি ছিলেন সমাজ ও সভ্যতা বদলের এক গভীর পর্যবেক্ষক। তিনি ছিলেন বাঙালির জাতিসত্তা এবং এ দেশের সংস্কৃতির অভিচ্ছেদ্য অংশ।
রোববার (১০ মে) বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডীতে কবিয়াল রমেশ শীলের ১৫৯তম জন্মোৎসব উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রমেশ শীল স্মৃতি ট্রাস্টের উদ্যোগে কবিয়ালের সমাধি প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, ‘রমেশ শীল ছিলেন বাংলার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনার ধারক এবং দূরদর্শী চিন্তক-দার্শনিক। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন-সংগ্রামের অন্যতম পুরোধা ছিলেন। পরাধীনতার শৃঙ্খলমুক্ত, বৈষম্যহীন ও জাতীয়তাবাদী রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখতেন তিনি। একইসঙ্গে তিনি মাইজভাণ্ডারী আধ্যাত্মিক চেতনারও একজন সাধকপুরুষ ছিলেন।’
তিনি আরও বলেন, ‘বাংলার লোকসংস্কৃতি সমৃদ্ধ করতে রমেশ শীলের অবদান অনন্য। তার কর্ম ও সৃষ্টির মাধ্যমে বোয়ালখালী শুধু বাংলাদেশেই নয়, উপমহাদেশজুড়ে পরিচিতি পেয়েছে।’
রমেশ শীলের স্মৃতিকে সংরক্ষণ ও গবেষণার জন্য তার নামে একটি কমপ্লেক্স ও লাইব্রেরি গড়ে তোলার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘নতুন প্রজন্মের কাছে রমেশ শীলের আদর্শ, দর্শন ও দার্শনিক চিন্তা ছড়িয়ে দিতে গবেষণার সুযোগ সৃষ্টি করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। তিনি বলেন, ‘রমেশ শীল ছিলেন লোকজ সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র, যার গান ও কবিতা আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে।’
আলোচক ছিলেন অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী। আলোচনা সভা শেষে রমেশ শীল শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান আজিজুল হক, জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন, বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান, বোয়ালখালী পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন শীল এবং রমেশ শীল স্মৃতি ট্রাস্টের কোষাধ্যক্ষ কাজল শীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক-সাংবাদিক প্রলয় চৌধুরী মুক্তি।
The post ‘রমেশ শীল ছিলেন বাঙালি জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ’ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



