আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস

ঢাকা: বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি এখন সীমিত পরিসরে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন। সোমবার (১১ মে) গণমাধ্যমকে  তিনি বলেন, পরিবারের সদস্যরা ঈদের আগেই মির্জা আব্বাসকে দেশে নিয়ে আসতে চাচ্ছেন। […] The post আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sa

আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস
১১ মে, ২০২৬ ১৬:৫০  

ঢাকা: বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি এখন সীমিত পরিসরে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন।

সোমবার (১১ মে) গণমাধ্যমকে  তিনি বলেন, পরিবারের সদস্যরা ঈদের আগেই মির্জা আব্বাসকে দেশে নিয়ে আসতে চাচ্ছেন। তবে চিকিৎসকদের পরামর্শ ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শায়রুল কবির খান আরও বলেন, মহান আল্লাহর রহমতে তিনি আগের চেয়ে ভালো আছেন। দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা শেষে শিগগিরই মির্জা আব্বাস স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ শাহজাহানপুরের নিজ বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ১৩ মার্চ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছেন।

The post আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.