ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ঢাকা: অন্তবর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিয়ের দাওয়াত দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সোমবার (১১মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেজবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন সাদিক কায়েম। সেখানে তিনি লিখেন, ‘জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স’-এ অতিথি হিসেবে আমন্ত্রণের লক্ষ্যে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সাথে এক ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎকালে বিবাহ […] The post ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম first appeared on সারাবাংলা: লেটেস্ট
ঢাকা: অন্তবর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিয়ের দাওয়াত দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
সোমবার (১১মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেজবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন সাদিক কায়েম।
সেখানে তিনি লিখেন, ‘জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স’-এ অতিথি হিসেবে আমন্ত্রণের লক্ষ্যে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সাথে এক ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎকালে বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রণ জানালে তিনি আমার জীবনের নতুন অধ্যায়ের জন্য অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।
সাদিক কায়েম লিখেন, ‘এ সময় জুলাইয়ের শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি স্মারক চিত্রকর্ম তার হাতে তুলে দেই। জুলাইকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জুলাই কনফারেন্সসহ ডাকসুর বিভিন্ন কার্যক্রম ও কর্মপরিকল্পনাও তুলে ধরি আমরা। তরুণদের উদ্যোগ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আমাদেরকে তিনি ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়েছেন।’
তিনি আরও উল্লেখ করেন, ‘গণমানুষের কাঙ্ক্ষিত সংস্কার, উপেক্ষিত জনরায় এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি, তা বাস্তবায়নে আগামীর পথচলায় ড. মুহাম্মদ ইউনূসের সার্বিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ চেয়েছি। একইসাথে ৫ আগস্ট পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের হাল ধরার জন্য দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি।’
The post ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



