মানুষের সর্বশেষ আশ্রয়স্থান হচ্ছেন ‘মা’: মির্জা ফখরুল
ঢাকা: ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল মায়ের প্রতি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থান হচ্ছেন ‘মা’। যদিও মাকে শ্রদ্ধা জানাতে কোনো দিন-ক্ষণের প্রয়োজন হয় না। রোববার (১০ মে) ‘আন্তর্জাতিক মা দিবস’ […] The post মানুষের সর্বশেষ আশ্রয়স্থান হচ্ছেন ‘মা’: মির্জা ফখরুল first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sara
ঢাকা: ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল মায়ের প্রতি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থান হচ্ছেন ‘মা’। যদিও মাকে শ্রদ্ধা জানাতে কোনো দিন-ক্ষণের প্রয়োজন হয় না।
রোববার (১০ মে) ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মা একটি ছোট শব্দ। কিন্তু তার ব্যাপকতা অসীম। মা সন্তানকে পৃথিবীর আলো দেখান। তাই মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালবাসা থাকে, তবু স্বতন্ত্রভাবে ভালবাসা জানাতেই আজকের এই দিন। পরিবারে মা হচ্ছেন এক অপরিহার্য মহিমান্বিত প্রতিষ্ঠান। মহিয়সী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। সন্তানের সাফল্যের মূলে থাকে ‘মা’ এর উদ্যম ও উদ্যোগ। নিবেদিতপ্রাণ এই মানুষটি সন্তানদের গড়ে তুলতে সবঅর্থেই থাকেন আপসহীন ও সংগ্রামী। অনেক শক্তির আধার একজন মা।
তিনি বলেন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ক্ষমতাসীন থাকা অবস্থায় নারী সমাজের অগ্রগতির জন্য যে অবদান রেখেছিলেন তা প্রশংসিত হয়েছে দেশে-বিদেশে। আর্থিক ও সামাজিক অগ্রগতিতে এদেশে দেশনেত্রীর অবদান কিংবদন্তিতুল্য। লুন্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারে ভয়ংকর রাজরোষে পড়া সত্বেও তিনি তার কর্তব্যকর্ম থেকে বিন্দুমাত্র বিচ্যুৎ হননি। সেই কারণেই মরহুমা বেগম খালেদা জিয়া আজ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ‘গণতন্ত্রের মা’ হিসেবে সর্বজন শ্রদ্ধেয় ও অভিনন্দিত। এই গৌরবান্বিত দিবসে আমি মহান আল্লাহ’র দরবারে দোয়া করি তিনি যেন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাত নসীব করেন।
মির্জা ফখরুল বলেন, মা দিবসে আমি দেশের সকল নাগরিককে আহবান জানাব-তারা যেন মায়েদের প্রতি যথাযোগ্য সম্মান ও কর্তব্য পালন করেন, কারণ কেবলমাত্র সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার একমাত্র শর্ত হচ্ছে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতন থাকা।
The post মানুষের সর্বশেষ আশ্রয়স্থান হচ্ছেন ‘মা’: মির্জা ফখরুল first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



