চবির এ এফ রহমান হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আলম চৌধুরী

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলম চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও […] The post চবির এ এফ রহমান হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আলম চৌধুরী first appeared on সারাবাংলা

চবির এ এফ রহমান হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আলম চৌধুরী
৯ মে, ২০২৬ ১৩:২৫  

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলম চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ এফ রহমান হলের প্রভোস্ট নিয়োগ করা হলো।

নিয়োগের বিষয় জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম চৌধুরী বলেন, গত ৫ মে আমাকে আগামী এক বছরের জন্য এ এফ রহমান হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। ৬ মে জয়েন করেছি। হলের পরিবেশ স্বাভাবিক ও সুন্দর রাখার জন্য কাজ করব।

এর আগে, মঙ্গলবার (৫ মে) এ এফ রহমান হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দিন।

The post চবির এ এফ রহমান হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আলম চৌধুরী first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.