সাতক্ষীরায় পুকুর থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ী গুচ্ছ গ্রামের জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ মে) সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিন্নাত আলী ওরফে জিন্নাহ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশিমপুর গ্রামের মোহর আলী […] The post সাতক্ষীরায় পুকুর থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.
সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ী গুচ্ছ গ্রামের জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ মে) সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিন্নাত আলী ওরফে জিন্নাহ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশিমপুর গ্রামের মোহর আলী সরদার এর ছেলে।
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানায়, শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ি গ্রামের দাউদ মাস্টারের পুকুরের এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দেয়। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃতের ডান চোখের ওপর বরাবর কপালে, ডান কানের পিছনে ও মাথার পিছনে ডান পাশের উপরিভাগে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ঘেরের মধ্যে পুকুরের পানিতে ফেলে দেয়।
মরদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান জানান।
The post সাতক্ষীরায় পুকুর থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



