দেশের বৃহত্তম আইকনিক অফিস টাওয়ার নির্মাণে তিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করল ওয়ালটন
স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ২০ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২১ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২১ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১২ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ঢাকায় তাদের করপোরেট কার্যালয় প্রাঙ্গণে দেশের সবচেয়ে বড় আইকনিক অফিস টাওয়ার নির্মাণে তিনটি শীর্ষস্থানীয় আর্কিটেকচার ও ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভিস্তারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড, অ্যাবোড অব কনসালট্যান্টস (প্রা.) লিমিটেড এবং বিএন ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে। এসব প্রতিষ্ঠান নকশা, কাঠামো পরিকল্পনা, প্রকৌশল সমাধানসহ বিভিন্ন পরামর্শক সেবা দেবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ওয়ালটন করপোরেট অফিসে।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মো. জিয়াউল আলম, অ্যাবোড অব কনসালট্যান্টস-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া, ভিস্তারা আর্কিটেক্টস-এর ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফা খালিদ পলাশ এবং বিএন ইঞ্জিনিয়ারিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. আবদুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস. এম. শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মাহবুবুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কনসালটেন্সি ফার্মগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মাহবুবুল আলম বলেন, একটি আধুনিক অফিস শুধু দৃষ্টিনন্দন ভবন নয়; এটি এমন একটি পরিবেশ যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে, সৃজনশীলতা প্রকাশ করতে পারে এবং সর্বোচ্চ কর্মক্ষমতা দেখাতে পারে। তিনি বলেন, এই প্রকল্প স্মার্ট, টেকসই ও মানবকেন্দ্রিক কর্মস্থল গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
তিনি আরও বলেন, এই আইকনিক টাওয়ারটি ওয়ালটনের উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতার প্রতিফলন হবে, পাশাপাশি বাংলাদেশের শিল্প সক্ষমতা বিশ্বে তুলে ধরবে।
ভিস্তারা আর্কিটেক্টস-এর মুস্তাফা খালিদ পলাশ বলেন, ওয়ালটন জাতীয় গর্বের প্রতিষ্ঠান। তাদের ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও আইসিটি খাতে সম্প্রসারণের এই সময়ে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোম্পানি সূত্রে জানা গেছে, ওয়ালটন আইকনিক টাওয়ারটি ১৪.৩ বিঘা জমির ওপর নির্মিত হবে। এর মোট ফ্লোর এরিয়া হবে প্রায় ১৮ লাখ বর্গফুট। প্রথম ধাপে ৭ বিঘা জমিতে প্রায় ৯ লাখ বর্গফুট আয়তনের ১৩ তলা একটি আধুনিক ও টেকসই গ্রিন অফিস ভবন নির্মাণ করা হবে, যার সঙ্গে থাকবে তিনটি বেজমেন্ট।
ডিবিটেক/আরএম/এমআই
মহিউদ্দিন আহমেদ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ড. সৈয়দ মুনতাসির মামুন ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Sep 21, 2026
Dec 31, 2025
২৭ আগষ্ট, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
তুহিন মাহমুদ ২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Total Vote: 36
হ্যা
Total Vote: 51
আশীর্বাদ

