‘আয়েশা টেলিকম’-এ ছিনতাই
রাজধানীর ঢাকার মোহাম্মদপুর এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে দোকান কর্মচারীর কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে হৃদয় (২৩) নামে ওই কর্মচারী আহত হয়েছেন।
৪ মে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রিমা হাউজিং এলাকায় ‘আয়েশা টেলিকম’ দোকানের সামনে এ ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী হৃদয় জানান, সকালে দোকান খোলার সময় তার কাছে নগদ দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিল। পাশের দোকানে চা খাওয়ার সময় একটি অটোরিকশায় আসা দুজন তার পাশে বসে কথা বলতে থাকে। একপর্যায়ে চাপাতি দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাকে কুপিয়ে ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে। প্রাথমিকভাবে ঢাকা উদ্যান এলাকার দুই ছিনতাইকারীকে সন্দেহ করা হচ্ছে, তবে অটোরিকশাচালককে এখনো শনাক্ত করা যায়নি।
ডিবিটেক/এসএম/ইকে



