নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে গাছবাহী ট্রাক্টর ও ধান মাড়াই মেশিনবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে মহব্বত মিয়া (৩৫) নামের একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলের দিকে চাপরাশিরহাট-চরআলগী সড়কের হালিমের মোকাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহব্বত মিয়া নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন গ্রামের কামাল উদ্দিনের ছেলে। […] The post নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকি

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে গাছবাহী ট্রাক্টর ও ধান মাড়াই মেশিনবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে মহব্বত মিয়া (৩৫) নামের একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলের দিকে চাপরাশিরহাট-চরআলগী সড়কের হালিমের মোকাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহব্বত মিয়া নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন গ্রামের কামাল উদ্দিনের ছেলে। আহতদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহব্বতসহ কয়েকজন ধান মাড়াই শ্রমিক একটি মেশিন নিয়ে সুবর্ণচর থেকে কবিরহাটে আসেন। সকালে মেশিনটি নিয়ে ধান মাড়াই করতে হালিমের মোকামে যান তারা। দুপুরের পরে কাজ শেষে চরআলগী বাজারের দিকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা গাছবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধান মাড়াই মেশিনসহ তাদের ভ্যানটি সড়কের পাশে উল্টে পড়ে গেলে মেশিনের নিচে চাপা পড়ে মহব্বত ঘটনাস্থলেই নিহত হন। আহত তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কবিরহাট থানার উপ পরিদর্শক (এসআই) আনিস আল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুইটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







