শর্তসাপেক্ষে ব্যাংকারদের উৎসাহ বোনাস সর্বোচ্চ এক মাস

ঢাকা: ব্যাংক-কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য শর্তসাপেক্ষে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ বোনাস (ইনসেনটিভ বোনাস) দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৮ এপ্রিল) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এর আগে গত বছরের ৯ ডিসেম্বর বিআরপিডি সার্কুলার নং-১২ অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোকে কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে […] The post শর্তসাপেক্ষে ব্যাংকারদের উৎসাহ বোনাস সর্বোচ্চ এক মাস first appeared on সারাবাংল

শর্তসাপেক্ষে ব্যাংকারদের উৎসাহ বোনাস সর্বোচ্চ এক মাস
২৮ এপ্রিল, ২০২৬ ২১:১৫  

ঢাকা: ব্যাংক-কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য শর্তসাপেক্ষে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ বোনাস (ইনসেনটিভ বোনাস) দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এর আগে গত বছরের ৯ ডিসেম্বর বিআরপিডি সার্কুলার নং-১২ অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোকে কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে উৎসাহ বোনাস প্রদানের আগে কিছু শর্ত পরিপালনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো বছরে ওই শর্ত অনুযায়ী উৎসাহ বোনাস প্রাপ্য না হলেও সংশ্লিষ্ট বছরে ব্যাংক-কোম্পানির বিশেষ কোনো অর্জন বিবেচনায় পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে। তবে এজন্য তিনটি শর্ত পূরণ করতে হবে।

প্রথমত, সংশ্লিষ্ট বছরে ব্যাংকটিকে অবশ্যই পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) অর্জন করতে হবে।

দ্বিতীয়ত, আগের বছরের তুলনায় ব্যাংকের রেগুলেটরি মূলধন কমে যাওয়া যাবে না, তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বিলম্বিত সঞ্চিতি (ডিফার্ড প্রভিশন) সংক্রান্ত সমন্বয় এর বাইরে থাকবে।

তৃতীয়ত, নতুন করে কোনো ধরনের সঞ্চিতি বিলম্বকরণ সুবিধার জন্য আবেদন করা যাবে না।

The post শর্তসাপেক্ষে ব্যাংকারদের উৎসাহ বোনাস সর্বোচ্চ এক মাস first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.