এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল
ঢাকা: এখন থেকে সংসদ সদস্যরা (এমপি) আর শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ পাবেন না। রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। এতদিন সংসদ সদস্যরা কোনো প্রকার শুল্ক বা ট্যাক্স ছাড়াই বিদেশ থেকে দামি গাড়ি আমদানির আইনি সুবিধা ভোগ করতেন। রোববার পাস হওয়া নতুন […] The post এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
ঢাকা: এখন থেকে সংসদ সদস্যরা (এমপি) আর শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ পাবেন না।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।
এতদিন সংসদ সদস্যরা কোনো প্রকার শুল্ক বা ট্যাক্স ছাড়াই বিদেশ থেকে দামি গাড়ি আমদানির আইনি সুবিধা ভোগ করতেন। রোববার পাস হওয়া নতুন বিলে এই বিশেষ সুযোগটি বাতিল করা হয়েছে। এখন থেকে সাধারণ নাগরিকদের মতো সংসদ সদস্যদেরও গাড়ি আমদানির ক্ষেত্রে নির্ধারিত শুল্ক ও কর প্রদান করতে হবে।
রাষ্ট্রের ব্যয় সংকোচন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের বৈষম্য দূর করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিলটি পাসের সময় অধিবেশনে উপস্থিত অধিকাংশ সদস্য টেবিল চাপড়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান।
এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক আবার শুরু হয়।
The post এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.







