ইসিতে এনসিপির মনিরার আপিল, শুনানি কাল

‎ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জামায়াতের জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিন। ‎রোববার (২৬ এপ্রিল) আগারগাঁয়ের নির্বাচন ভবনে ইসির কাছে তিনি এই আপিল করেন। এর পর মনিরা শারমিন বলেন, ‘আমি আপিল করেছি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় শুনানির সময় দিয়েছে কমিশন।’ ‎তিনি বলেন, ‘সরকারি […] The post ইসিতে এনসিপির মনিরার আপিল, শুনানি কাল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ইসিতে এনসিপির মনিরার আপিল, শুনানি কাল
২৬ এপ্রিল, ২০২৬ ১৭:৫৫  

‎ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জামায়াতের জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিন।

‎রোববার (২৬ এপ্রিল) আগারগাঁয়ের নির্বাচন ভবনে ইসির কাছে তিনি এই আপিল করেন।

এর পর মনিরা শারমিন বলেন, ‘আমি আপিল করেছি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় শুনানির সময় দিয়েছে কমিশন।’

‎তিনি বলেন, ‘সরকারি চাকরি হিসেবে আমি যে পর্যায়ে কাজ করেছি, সেখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। আমি মনে করি না যে, এটা মনোনয়নপত্র বাতিল হওয়ার মতো।’

‎এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান তার মনোনয়ন বাতিল ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আপিলের কথা জানিয়েছিলেন মনিরা শারমিন।

‎গত বুধবার জামায়াত জোট মনোনীত ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তবে মনিরা শারমিনের মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। শুনানিতে জানা যায়, মনিরা শারমিন আগে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং বেতন-ভাতা গ্রহণ করেছেন। তিনি ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি থেকে অব্যাহতি নেন।

‎গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর বা অব্যাহতির পর তিন বছর অতিক্রান্ত না হলে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জিত হয় না। এ বিধান বিবেচনায় নিয়েই তার প্রার্থিতা যাচাই করা হয়।

‎ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ মে।

The post ইসিতে এনসিপির মনিরার আপিল, শুনানি কাল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.