কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪
কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছাত্রদল নেতা আবু সাঈদ জাকারিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রোববার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ রাফি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত […] The post কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ first appeared on Sarabangla

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছাত্রদল নেতা আবু সাঈদ জাকারিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ রাফি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবু সাঈদ জাকারিয়া (২৪) কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আহতদের মধ্যে রয়েছেন তার স্ত্রী রুকাইয়া। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিল। পথে চারমাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উলটে গিয়ে চালকসহ পাঁচজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছেন।
The post কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





