থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম
বিদেশে চিকিৎসাধীর জুলাই অভ্যুত্থানে আহতদের সাথে সাক্ষাৎ করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়াও তিনি আহতদের জন্য ব্যক্তিগত তহবিল হতে এক লক্ষ থাই বাথ প্রদান করেন।
২৪ এপ্রিল, শুক্রবার বিকালে থাইল্যান্ডের ভেজথানি ইন্টারনেশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাইযোদ্ধাদের মধ্যে অঙ্গহানীর শিকার যুদ্ধাহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন মন্ত্রী।
এসময় আলাপকালে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন মন্ত্রী মাহবুব আনাম। সন্ধ্যায় মন্ত্রীণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন আরও জানান, চব্বিশের যুদ্ধাহতদের খোঁজ খবর নিতে মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।
ডিবিটেক/এমজেডইউ/ইকে







