নগদ-এ হেলিকপ্টার ভ্রমণ জিতলেন ইমন ও অফজাল

নগদ-এ হেলিকপ্টার ভ্রমণ জিতলেন ইমন ও অফজাল
৭ এপ্রিল, ২০২৬ ১৫:৩৩  
৭ এপ্রিল, ২০২৬ ২০:০৯  

গেলো রমজানে নগদ ওয়ালেটের বিশেষ ক্যাম্পেইনে অংশ নিয়ে হেলিকপ্টার ভ্রমণের পুরস্কার জিতেছেন ঢাকার কাজী ইমন ও আফজাল হোসেন। ক্যাম্পেইন চলাকালে কেনাকাটা করে নগদ ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করার মাধ্যমে তারা এই পুরস্কার অর্জন করেন।

প্রথম বিজয়ী কাজী ইমন, মোহাম্মদপুরের বাসিন্দা এবং একটি বহুজাতিক কোম্পানির বিক্রয় বিভাগের কর্মী। তিনি স্ত্রী সাদিয়া ও মেয়েকে নিয়ে হেলিকপ্টার ভ্রমণ করেন। জীবনে প্রথমবার হেলিকপ্টারে ওঠার অভিজ্ঞতা নিয়ে সাদিয়া বলেন, “নিজেকে পাখির মতো লেগেছে, আমি খুবই আনন্দিত।” ইমন জানান, বিমানে ভ্রমণের অভিজ্ঞতা থাকলেও হেলিকপ্টারে ওঠা ছিল একেবারেই নতুন। তিনি নগদকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এমন পুরস্কার পাবো কল্পনাও করিনি।”

অপর বিজয়ী আফজাল হোসেন মিরপুরের বাসিন্দা এবং স্থানীয় একটি সুপারশপে চাকরি করেন। তিনি সহকর্মী মাসুদ রানাকে সঙ্গে নিয়ে ভ্রমণ করেন। অভিজ্ঞতা সম্পর্কে আফজাল বলেন, “এটা ভাষায় প্রকাশ করা কঠিন। এমন পুরস্কার জিতবো ভাবিনি।”

মূল পুরস্কারের পাশাপাশি গ্রাহকেরা বিভিন্ন মার্চেন্ট পেমেন্টে দুই হাজার টাকারও বেশি ক্যাশব্যাক উপভোগ করেছেন। শীর্ষস্থানীয় জুতার ব্র্যান্ড, পোশাক ও অনলাইন মার্চেন্টে কেনাকাটা করে নগদ ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করেই তারা পুরস্কার অর্জন করেছেন।

নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, “গ্রাহকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। বিজয়ীদের আনন্দ আমাদের জন্যও অনুপ্রেরণা। সৃষ্টিশীল ক্যাম্পেইনের মাধ্যমে আমরা গ্রাহকদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই।”

ডিবিটেক/এলএমএলএস/এমইউএমআই