অসহায় সামিয়ার পাশে স্বপ্ন

অসহায় সামিয়ার পাশে স্বপ্ন
৭ এপ্রিল, ২০২৬ ১১:৩৪  
কুমিল্লার লালমাই উপজেলার ২ নং বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুছা পশ্চিম পাড়ার ১২ বছর বয়সী অসহায় মেয়ে সামিয়া আক্তারের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় রিটেইল প্রতিষ্ঠান স্বপ্ন স্বপ্ন মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় সামিয়ার জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদানের একটি উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়ে প্রতিষ্ঠানটি।

৭ এপ্রিল, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ২ নং বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন, মহিলা সদস্য শাহিদা বেগম, স্থানীয় বিশিষ্টজন এবং স্বপ্ন-এর কর্মকর্তাদের উপস্থিতিতে এই অনুদান দেয়া হয়।  

এ বিষয়ে চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। স্বপ্ন-এর এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে। আর এই সহায়তার মাধ্যমে সামিয়ার নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ এবং তার সার্বিক জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করেন উপস্থিত অতিথিরা। 

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে